তেজগাঁও রেলগেটে পেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আরটিভি নিউজ

রোববার, ১৯ জুলাই ২০২৬ , ০৮:৩৫ পিএম


তেজগাঁও রেলগেটে পেটে রড ঢুকে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
তেজগাঁও রেলগেট -ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় পেটে রড ঢুকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, বেলা ৩টার দিকে তিনি বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার সময় তেজগাঁও রেলগেট এলাকায় এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই সময় আহত ব্যক্তি তাকে ডাক দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং ওই ব্যক্তি তাকে জানায়, পরে গিয়ে তার পেটে রড ঢুকে গেছে। এরপর দ্রুত তাকে ফার্মগেটের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তিনি আরও জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করা হয়, তাকে কেউ মেরেছে কিনা? সে জানিয়েছিল, আমাকে কেউ মারেনি। পরে গিয়ে পেটে রড ঢুকে গেছে। পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃত ব্যক্তির পেটে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে নামপরিচয় এখনো জানা যায়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. ঈসমাইল হোসেন জানান, তেজগাঁও রেলগেট এলাকায় এক ব্যক্তি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। তবে, ঘটনাস্থল কোন থানার আন্ডারে পরেছে এখনো জানতে পারিনি। তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission