ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় কিল-ঘুষি মেরে তরুণকে হত্যা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৭ এএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ। ফাইল ছবি

ঢাকার যাত্রাবাড়ীতে নিজ বাসার সামনে এক তরুণকে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে অভিযুক্ত ও তার পরিবার পালিয়ে গেছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রায়েরবাগের খানবাড়ির মোড়ে এ হামলা চালানো হয়। পরে ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরুণের নাম রিফাত মৃধা (১৮)। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার চানপুরা গ্রামের হাসেম মৃধার ছেলে। তিনি পরিবারের সঙ্গে খানবাড়ির মোড়ে ভাড়া বাসায় থাকতেন এবং একটি কার্টন কারখানায় কাজ করতেন।

রিফাতের বাবা হাসেম মৃধা বলেন, আমার ছেলে সন্ধ্যায় বাসার সামনের রাস্তায় বসে ছিল। ওই সময় প্রতিবেশী শাকিল নামের এক যুবক এসে তাকে বলে, এখানে বসে কী করছিস? গাঁজা খাবি নাকি? উত্তরে রিফাত বলে, আমি গাঁজা খাই না, গাঁজা খাস তোরা। এই জবাবের পরপরই শাকিল তাকে গালিগালাজ ও মারধর শুরু করে। তখন বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

কিন্তু কিছুক্ষণ পর শাকিল আবার এসে রিফাতকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এতে রিফাত ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেললে শাকিল পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে আমার ছেলেকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসেম মৃধা জানান, শাকিল ও তার মা পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে শাকিল ও তার পরিবার পালিয়ে গেছে।

আরও পড়ুন

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
আরও পড়ুন
পাশের ফ্ল্যাটে অদ্ভুত শব্দ, দরজা খুলতেই হতভম্ব বাড়ির মালিক
যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা নারী আসামি নিয়ে চাঞ্চল্য, হঠাৎ গায়েব