ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় ট্র্যাক-সংগীতের আয়োজন

বাসস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম
ছবি প্রতীকী

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীতে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর তথ্য ভবনে অবস্থিত গণযোগাযোগ অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন।

গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপদলে বিভক্ত হয়ে ট্রাকযোগে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় সংগীত পরিবেশন করেছে।

আরও পড়ুন

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার শক্তিশালী প্রকাশ জুলাই গণঅভ্যুত্থান। বিশ্বের যেকোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যায়, অনিয়ম, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই যুগে যুগে সোচ্চার হয়ে সমাজে পরিবর্তনের পথ তৈরি করেছে এবং জনগণের ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৪ সালে কোটা সংস্কার-সংক্রান্ত একটি রায়কে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়, তা পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। অনেক প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে রচিত হয় ইতিহাসের এই স্মরণীয় অধ্যায়, যা পরবর্তীতে জনগণের ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে আরও সুদৃঢ় করেছে। তরুণদের এই ঐতিহাসিক লড়াই আগামী প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও মর্মবাণী ধারণ করে গণযোগাযোগ অধিদপ্তরের নিজস্ব শিল্পীরা জাগরণমূলক সংগীত রচনা ও পরিবেশন করেছেন। এসব গান মানুষের মধ্যে ইতিবাচক চেতনা, দেশপ্রেম ও ভালো কিছু করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে এবং যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে।

ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীত অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জনবহুল এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, তরুণদের সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িকতা, সাম্য, মানবতা, দেশপ্রেম ও মুক্তির চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মিলনায়তনে ‘আবর্তন’-এর নিবেদনে ‘চিরদিনের নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন; তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা, প্রেম ও স্বাধীনতার কবি। তার সাহিত্য ও সংগীত বাঙালির চেতনাকে যুগে যুগে আন্দোলিত করেছে। বর্তমান প্রজন্মের মাঝে নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শন ছড়িয়ে দিতে সাংস্কৃতিক চর্চার পরিধি আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন পর্যায়ে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নজরুলের সৃষ্টিকে শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রজন্ম থেকে প্রজন্মে তা ছড়িয়ে দিতে হবে। তার সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নজরুলের জীবন ও কর্ম নিয়ে তরুণদের আরও বেশি গবেষণা, পাঠ ও সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।   আলোচনা সভা শেষে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়।  অনুষ্ঠানে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন। আরটিভি/এমএ
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
৮০ টাকার নিচে মিলছে পেঁপে, চড়া সবজির বাজার
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীতে আজ কোথায় কী?
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল