ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

রাজধানীতে বহুতল ভবনে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। পুরোনো ছবি

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, বিকেল ৫টা ৩৬ মিনিটের দিকে বনানীর ২৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের এক যুবক আহত হয়েছেন।
৩০০ ফিটে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ, মুহুর্তেই পিষে দিলো প্রাইভেটকার
মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!
রাজধানীর প্রাণভোমরা হয়ে ওঠা মেট্রোরেলে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নতুন দুই সিস্টেম যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মেট্রোরেল নিয়ে হঠাৎ বড় সিদ্ধান্ত!
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকার যেসব এলাকায় আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে না গ্যাস 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পুরাতন রমনা থানার সামনের সড়কে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
রাজধানীতে ককটেল বিস্ফোরণ
ফজরের আগমুহূর্তে ছাত্রীকে ধরে রুমে নিয়ে যান পরিচালক, মাদরাসায় আগুন
রিসোর্টের পর এবার কক্সবাজারে হোটেলে আগুন
তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী