ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘হাউ ডু ইউ ফিল নাও’, হামলার পর ঢামেক চিকিৎসককে চাঁদাবাজের বার্তা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম
ঢামেক অধ্যাপক ডা. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত

শীর্ষ এক সন্ত্রাসীর নাম ব্যবহার করে দাবি করা হয়েছিল ১৫ হাজার ডলারের চাঁদা। প্রথমে বিষয়টিকে প্রতারক চক্রের ভুয়া বার্তা মনে করে গুরুত্ব দেননি তিনি। তবে চাঁদা দেওয়ার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যেতেই ঘটে ভয়াবহ ঘটনা, মাঝরাস্তায় পথরোধ করে তার ওপর হামলা চালানো হয়।

শুধু তাই নয়, রক্তাক্ত হওয়ার পরপরই সেই একই নম্বর থেকে আবার উপহাসমূলক বার্তা এল—‘হাউ ডু ইউ ফিল নাও’ (এখন কেমন লাগছে)! এভাবেই চাঞ্চল্যকর এক হামলার শিকার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান।

৫৫ বছর বয়সী এই জ্যেষ্ঠ চিকিৎসক বর্তমানে নিজের কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে তার ডান চোখটি লাল হয়ে ফুলে আছে। সম্প্রতি ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, কিছুদিন আগে চট্টগ্রামের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নাম ব্যবহার করে তার কাছে ১৫ হাজার ডলার চাঁদা চেয়ে একটি মেসেজ আসে। সেখানে চাঁদা দেওয়ার জন্য ১৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

ডা. আসাদুর রহমান জানান, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার ঠিক দুই দিন পর, অর্থাৎ ১৭ আগস্ট রাতে তিনি এই হামলার শিকার হন। সেদিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিজ চেম্বার থেকে কাজ শেষে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন তিনি। সিএনজি অটোরিকশাটি রাজধানীর শান্তিনগর এলাকায় পৌঁছালে হঠাৎ চারজন ব্যক্তি পথ আটকে দাঁড়ায়।

009

হামলাকারীরা সিএনজির দরজা খুলতে জোরাজুরি করতে থাকে। চিকিৎসক বারবার নিষেধ করলেও একপর্যায়ে চালক দরজাটি খুলে দেন। এরপর দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারধর শুরু করে। মারধরের সময় তারা অভিযোগ করে যে, এই চিকিৎসক তাদের একজনের বোনের ভুল চিকিৎসা করেছেন। তবে ওই রোগী কে বা তার বিস্তারিত পরিচয় জানতে চাইলে হামলাকারীরা কোনো সদুত্তর দিতে পারেনি।

ঘটনার সময় আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে এসে একজনকে হাতেনাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পরে জানা যায়, আটক হওয়া ওই যুবকের বাড়ি চিকিৎসকের নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে। পুলিশের কাছে ওই যুবক স্বীকার করেছে যে, কেউ একজন তাকে প্রলোভন দেখিয়েছিল—এই চিকিৎসকের অনেক টাকা আছে, তাদের সঙ্গে গেলে তাকে একটি মুঠোফোন কিনে দেওয়া হবে। রোগীর ভুল চিকিৎসার বিষয়ে সে কিছুই বলতে পারেনি।

আরও পড়ুন

হামলার এখানেই শেষ নয়। ডা. আসাদুর রহমান জানান, মারধরের প্রায় এক ঘণ্টা পর ওই একই নম্বর থেকে তার কাছে একটি খুদে বার্তা আসে, যেখানে লেখা ছিল, ‘হাউ ডু ইউ ফিল নাও’। পরদিন তাকে আরও দুটি বার্তা পাঠানো হয়। সেখানে হুমকি দিয়ে বলা হয়, ‘তুমি কি আরও ঝামেলা করতে চাও?’ এবং ‘তোমার কাছে কি আমরা মিডিয়ার লোকজন পাঠাব?’

এ ঘটনায় ইতিমধ্যে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এই চিকিৎসক। তবে মামলার এজাহারে ১৫ হাজার ডলার চাঁদা দাবির কথা উল্লেখ থাকলেও, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের নাম বা হামলার পরে আসা হুমকিবার্তার বিষয়গুলো যুক্ত করা হয়নি।

মামলার অগ্রগতি সম্পর্কে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে পূর্বশত্রুতার জের বলেই মনে হচ্ছে। জড়িত অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হলে ঘটনার পেছনের আসল উদ্দেশ্য পরিষ্কার হবে। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে আটক হওয়া ‘জীবন’ নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হামলায় জড়িত আরও একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে বর্তমান থানা-পুলিশের তদন্ত কার্যক্রমে মোটেও সন্তুষ্ট নন ডা. আসাদুর রহমান। তিনি জানিয়েছেন, সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় আনতে মামলাটি অবিলম্বে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের জোর দাবি জানাছেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হত্যার হুমকি, ভাঙচুর
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান