ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
কাল্পনিক ছবি

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে মতিঝিলগামী একটি মেট্রোরেল ট্রেন থামিয়ে দেওয়া হয়। পরে লাইন থেকে কুকুরটি সরিয়ে নিতে কয়েক মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সময় মিরপুর-১১ থেকে শাহবাগের উদ্দেশে যাওয়া এক যাত্রী জানান, ট্রেন চলাচলে কয়েক মিনিট বিলম্ব হতে পারে বলে ঘোষণা দেওয়া হয়। পরে তার ট্রেনটি ফার্মগেট স্টেশনে থেমে যায়।

প্রায় ১০ মিনিট স্টেশনে অবস্থানের পর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

কুকুরটিকে মেট্রোরেলের লাইন থেকে নিরাপদে সরিয়ে নিতে ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকা হয়। পরে কুকুরটিকে লাইন থেকে সরিয়ে নেওয়া হলে পুনরায় মেট্রোরেল চলাচল শুরু হয়।

এ ঘটনার পর উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৬ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
প্রেমিকের মৃত্যুর খবর জানার পর ২৯ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত প্রেমিকার নাম তন্ময়ী মন্ডল।
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
আরও পড়ুন
রাজধানীর আদাবরে ফিজিওথেরাপি সেন্টারে আগুন
ভবনের ছাদ থেকে ফেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি সোনা উদ্ধার
রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার