ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, রহস্যের জট খুললেন বোন-দুলাভাই

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫৩ এএম
দুই তরুণের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে তরুণী। ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই তরুণের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা তরুণীকে ঘিরে তৈরি হওয়া রহস্যের জট খুলতে শুরু করেছে।

পারিবারিক ঝগড়ার পর অভিমান করে বাসা থেকে বেরিয়ে যাওয়া ওই তরুণী পরে মদ্যপ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তার বোন ও দুলাভাই। তাকে বাসায় পৌঁছে দিতে গিয়ে মোটরসাইকেলচালক আলম নিজেই এখন পারিবারিক ঝামেলায় পড়েছেন বলে দাবি করেছেন তরুণীর বোন।

এর আগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ২৬ বছর বয়সী ওই তরুণী। তিনি জানান, বর্তমানে তিনি সুস্থ ও ভালো আছেন। এ বিষয়ে দুদিন পর সরাসরি দেখা করে বিস্তারিত জানাবেন বলে ফোনে কথা শেষ করেন তিনি।

পরে তার বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গেও দীর্ঘক্ষণ কথা হয়। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বলে জানা গেছে। তরুণীর বোন ও দুলাভাই জানান, বুধবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর অভিমান করে টঙ্গীর বাসা থেকে বেরিয়ে যান ওই তরুণী। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মোটরসাইকেল চালাতে দেখা যাওয়া যুবকের বাড়ি রাজেন্দ্রপুরে। তার নামের শেষাংশ ‘আলম’। তিনি বিবাহিত।

আরও পড়ুন

তরুণীর দুলাভাই বলেন, ‘শিমু’ (ছদ্মনাম) আগে কখনো মদ্যপান করেননি। সেদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। বিষয়টি দেখে তিনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। এরপর উত্তরার কোনো একটি বারে গিয়ে মদ্যপান করে থাকতে পারেন। পরে অসুস্থ হয়ে পড়লে ওই তরুণেরা তাকে বাসায় পৌঁছে দিতে বের হন। আলম ওই তরুণীর স্বামী কি না জানতে চাইলে তার দুলাভাই বলেন, ‘বিয়ে করবে বলে শুনেছি।’

জানা গেছে, ওই তরুণীর এর আগে দুটি বিয়ে হয়েছিল। তার বোন বলেন, ওর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে। তাই আমার কাছে এনে রেখেছি। সেদিন রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। ওর দুলাভাই আমার গায়ে হাত তুলেছিল। এটা ও মানতে পারেনি।

তিনি বলেন, পরে বারে অসুস্থ হয়ে পড়ার পর আলম ও তার এক বন্ধু তরুণীকে টঙ্গীতে তার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই অবস্থায় তারা টঙ্গীতে না গিয়ে মিরপুরের দিকে চলে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তাকে রেখে বোনকে ফোন করেন। আলম এখন পারিবারিকভাবে ঝামেলায় আছে। ওর সংসার আছে, মেয়ে আছে। আমার বোনকে পৌঁছে দিতে গিয়ে সে বিপদে পড়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে মাদরাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করেন। তিনি জানান, উমরার সফর শেষে বগুড়া ফেরার পথে গাড়ি থেকে দৃশ্যটি দেখেন এবং ছবি তোলেন।

পোস্টে তিনি লেখেন, ‘এটা কি লাশ নিয়ে যাচ্ছে? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ থাকলে বিষয়টি দ্রুত অ্যাকশন নেন। ৩টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে আমি টঙ্গী পর্যন্ত সর্বশেষ দেখেছি। রাত তিনটা। উত্তরার আব্দুল্লাহপুর পার হয়ে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেল ফলো করলাম। একজন যুবক ড্রাইভ করছেন। মাঝখানে একজন তরুণী। তাঁর পা খালি ছিল এবং নিচের দিকে ঝুলছিল।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে আসার পর এটি নিয়ে আমরা তদন্ত করেছি। আমরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পেয়েছি মটরসাইকেলটি আমাদের থানা এরিয়া ক্রস করে গাজীপুর গাছা থানার দিকে গিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্ এন্ড ট্রান্সপোর্ট) এস এম শফিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমাদের টিমকে বলা হয়েছে এটি দেখতে। যেহেতু মোটরসাইকেলের নম্বর প্লেট আছে তাহলে আমাদের খুঁজতে সমস্যা হবে না। আশা করছি খুব দ্রুতই আমরা রহস্য উদঘাটন করতে পারব।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগে লুকিয়ে রাখা এই মরদেহ উদ্ধার করা হয়। 
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?
ওসমানী উদ্যান খুলে দেওয়া হবে ১৯ অক্টোবর : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণে সুধী সমাবেশ শেষ হবার পর আগামী ১৯ অক্টোবর সর্বসাধারণের চলাচলের জন্য ওসমানী উদ্যান উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে দীর্ঘ ১০ বছর পর এই উদ্যান সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক উদ্যানটি আধুনিকায়ন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সেখানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘ওসমানী উদ্যান আধুনিকায়ন’ ও নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা শুরুর আগে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১০ বছর পর জনগণের জন্য উন্মুক্ত হচ্ছে পার্কটি। এখন সেখানে পরিবারের সদস্যদের নিয়ে হাঁটার জন্য সুন্দর পরিবেশ থাকবে। নতুনভাবে সাজানো এই উদ্যানে হাঁটার পথ, পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুবিধা, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার সুনির্দিষ্ট স্থান, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা রয়েছে। এছাড়া সচিবালয়সংলগ্ন এই গুরুত্বপূর্ণ স্থানটির সৌন্দর্য আরও বৃদ্ধি এবং পরিবেশ মনোরম রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জুলাই শহীদ ও জুলাই বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে বিশেষ জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, যা আগত দর্শনার্থীদের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লব ও শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করার সুযোগ করে দেবে। রাজধানীর বিভিন্ন ফুটপাত থেকে হকার উচ্ছেদ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মূলত হকারদের উচ্ছেদ নয়, সিটি করপোরেশনের নাগরিকদের জন্য ফুটপাত চলাচলের উপযোগী করতে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশনের বাসিন্দাদের নির্বিঘ্নে ফুটপাতে চলাচলের জন্য এই কার্যক্রম চলছে। যতদিন পর্যন্ত ফুটপাত পুরোপুরি দখলমুক্ত না হবে, ততদিন অভিযান চলবে। এমনকি নতুন করে যেনো হকার না বসে, সেদিকেও লক্ষ্য রাখা হবে। প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আরটিভি/এসকে
ওসমানী উদ্যান খুলে দেওয়া হবে ১৯ অক্টোবর : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সোমবার (১২ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
আরও পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
বিক্রি করতে না পেরে শিশু বায়জিদকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা