ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকার হকারদের নিয়ে সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বড় অংশ দখল করে রাখেন হকাররা, যা সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনও হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদেরকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সিদ্ধান্ত জানানোর পর হকারদেরকে স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম। তবে, একইসময়ে মতিঝিলে অফিস সময়ের পর নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, মতিঝিলে অফিস সময়ের পর বিকেল চারটার পর থেকে নাইট মার্কেট চালু করা হবে। হকাররা সেখানে বসবেন। সপ্তাহে সাতদিন তাদেরকে সব জাগয়ায় বসতে দিতে পারবো না। এটা তাদেরকেও মানতে হবে। নিয়ম অনুযায়ী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুযায়ী তাদের বসতে হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান আছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে নগরের সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে। পাশাপাশি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যাপারে ব্যবসায়ী ও অফিস কর্মকর্তাদেরকে সতর্ক করেন তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
রাজধানীর ধানমন্ডিতে এক বয়স্ক ব্যক্তিকে রাস্তায় মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটিকে ‘মব’ হিসেবে উল্লেখ করে নানা দাবি করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এক তরুণীর শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ রয়েছে।
বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (১৪ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
আরও পড়ুন
শনিবারও খোলা থাকবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন