ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঢাকার শহীদ জিয়া শিশু পার্ক কবে খুলবে, জানালেন ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি: সংগৃহীত

আধুনিকায়নের কাজ শেষে আগামী জুনের মধ্যে ঢাকার শহীদ জিয়া শিশু পার্ক সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রোববার (০৬ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগস্থ শহীদ জিয়া শিশু পার্ক প্রকল্প এলাকায় পূবালী ব্যাংক পিএলসি-এর ‘শিশু পার্ক শাখা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের বাকি কাজ শেষ করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। এই রাইডগুলোই পুরো প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ। আশা করছি, ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সময়ের মধ্যেই আমরা শিশুদের একটি আধুনিক পার্ক উপহার দিতে পারব।

ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা ও বৃক্ষরোপণসহ সব সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে সবাইকে অংশ নিতে হবে।’

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিনদিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানান প্রশাসক।

শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে পার্ক প্রাঙ্গণে পূবালী ব্যাংকের শাখা ভবনটি নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ ছাড়া সিটি কর্পোরেশন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
আরও পড়ুন
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
এসএসসি পাসে ঢাকার মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ  
বাথরুমে বন্দি রাখা হতো শিশু তানিয়াকে, নির্যাতনে শরীরে পচন
উত্তরবঙ্গের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত: শজিমেক হাসপাতাল হচ্ছে ১৮০০ শয্যার