ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কাপড়ের রোলের আড়ালে ৫ কোটি টাকার মোবাইলের চালান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় কাপড়ের রোলের আড়ালে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের একটি চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ চালানটিতে প্রাথমিক গণনায় ১ হাজার ৬৫৫টি মোবাইল ফোন পাওয়া গেছে। এসব ফোনের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার শুল্ক গোয়েন্দার এয়ারপোর্ট ও এয়ার ফ্রেইট সার্কেলের তৎপরতায় চালানটি পরীক্ষা করে এসব মোবাইল ফোনের সন্ধান পাওয়া যায়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ।

শুল্ক গোয়েন্দার প্রাথমিক তথ্যানুযায়ী, চালানটিতে ৪৫০টি রেডমি ১৪সি, ১৫০টি রেডমি ১৫সি এবং পুরোনো আইফোনসহ বিভিন্ন চীনা ব্র্যান্ডের আরও ১ হাজার ৫৫টি মোবাইল ফোন রয়েছে।

এয়ার কার্গো ব্যবস্থার তথ্যানুযায়ী, চালানটির মাস্টার এয়ারওয়ে বিল (এমএডব্লিউবি) নম্বর ৮২৮-৫৬৭৮-২৪১২ এবং হাউস এয়ারওয়ে বিল (এইচএডব্লিউবি) নম্বর জেএলজি ৫৭২০৩। আমদানিকারক বা পণ্যগ্রহীতা হিসেবে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের নাম রয়েছে।

হাউস এয়ারওয়ে বিলে পণ্যের ধরন হিসেবে ‘নিট ফেব্রিকস’ বা বোনা কাপড় উল্লেখ করা হয়েছে। চালানটির ওজন ৮৯৫ কেজি এবং এতে ২০টি প্যাকেজ রয়েছে। হংকং থেকে চালানটি ঢাকায় আসে।

সিস্টেমের তথ্যানুযায়ী, চালানটি আরএইচ-৬৬৫১ ফ্লাইটে গত ৩১ আগস্ট ঢাকায় আসে। সংশ্লিষ্ট হাউস এয়ারওয়ে বিলে প্রেরক হিসেবে ঝেজিয়াং শাওশিং শিনহুয়া নিটিং কোম্পানির এবং মাস্টার এয়ারওয়ে বিলে জ্যাঙ্কো গ্লোবাল লজিস্টিকস লিমিটেডের নাম রয়েছে। পণ্য পরিবহন ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে এফএফ কার্গো সার্ভিসের তথ্য পাওয়া গেছে।

শুল্ক গোয়েন্দার প্রাথমিক তথ্যে জানা গেছে, এয়ার কার্গো নথিতে পণ্যের ধরন ‘নিট ফেব্রিকস’ বা বোনা কাপড় এবং অন্য একটি নোটে ‘পি কভার জি রোল’ উল্লেখ করা হলেও বাস্তবে কাপড়ের রোলের মধ্যে কৌশলে লুকিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন আনা হয়েছে।

প্রাথমিক গণনায় পাওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে রেডমি ১৪সি ৪৫০টি, রেডমি ১৫সি ১৫০টি, পুরোনো আইফোন ও বিভিন্ন চীনা ব্র্যান্ডের ১ হাজার ৫৫টিসহ সর্বমোট ১ হাজার ৬৫৫টি।

শুল্ক গোয়েন্দার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঘোষিত পণ্যের পরিবর্তে বা ঘোষিত পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মোবাইল ফোন আনার ঘটনায় পণ্য সম্পর্কে মিথ্যা ঘোষণা, পণ্য গোপন এবং প্রযোজ্য শুল্ক-কর ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে।

তবে জব্দ মোবাইল ফোনগুলোর সঠিক মডেল, আইএমইআই নম্বর, এগুলো নতুন না কি ব্যবহৃত, প্রকৃত বাজারমূল্য এবং প্রযোজ্য শুল্ক-কর নিরূপণের পর এ ঘটনায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে।

চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান থিয়ানিস অ্যাপারেলস লিমিটেড। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
শাহজালালে বিমানের ফ্লাইটে মিলল শতাধিক সোনার বার
একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার বিদেশি মদ, অতঃপর...
শাহজালালে সোয়া কোটি টাকার সোনাসহ আটক ৩
থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী