ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

বাসটিতে চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
রাজধানীর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।   শনিবার  (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সূত্র থেকে জানা যায়, আজ রাত আনুমানিক ৭:৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা বাসটি 'আলিফ এন্টারপ্রাইজ' নামের একটি স্টাফ বাস ছিল। বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর হাসানুল জানিয়েছেন যে, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল এবং তখনই হঠাৎ এটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য, এর ঠিক কিছু সময় আগেই মিরপুরেও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরটিভি/ এসকেডি
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
আরও পড়ুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
রাজধানীর কাফরুল থানার সামনে বাসে আগুন
বান্দরবানের বলিপাড়া বাজারে আগুন, বিজিবির তৎপরতায় নিয়ন্ত্রণে