ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে এবার নানকের বাসভবনে বিক্ষুব্ধদের ভাঙচুর ও আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৯:০৬ এএম
ছবি: সংগৃহীত

বরিশালে এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরীর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বাসার জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে বাসভবনের নিচে থাকা গার্ডরুমে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে গ্রেপ্তার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন 
মহসিনের বিরুদ্ধে সাত থেকে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এসব পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আগ্রাবাদ এলাকায় অবস্থান করছেন, এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রামে গ্রেপ্তার সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন 
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি গোপন সভা থেকে আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগ ও সৈনিক লীগের দুই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।
বিএনপির সভা থেকে আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বিলটি অবৈধ দখলমুক্ত করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর হবিগঞ্জের বিল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
নেত্রকোনার বারহাট্টায় কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। 
নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের একাধিক নেতার বাসায় বিক্ষুব্ধ জনতার ভাঙচুর
আরও পড়ুন
এবার জিয়াউল আহসানের বাড়িতে বিক্ষুব্ধদের আগুন 
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ