ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

এবার যাত্রাবাড়ীতে একের পর এক ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
রাজধানীর মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।   শনিবার  (১৯ সেপ্টেম্বর) রাতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সূত্র থেকে জানা যায়, আজ রাত আনুমানিক ৭:৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের কাছে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ঠিক বিপরীতে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগা বাসটি 'আলিফ এন্টারপ্রাইজ' নামের একটি স্টাফ বাস ছিল। বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর হাসানুল জানিয়েছেন যে, বাসটি রাস্তার পাশে পার্ক করা অবস্থায় ছিল এবং তখনই হঠাৎ এটিতে আগুন ধরে যায়। উল্লেখ্য, এর ঠিক কিছু সময় আগেই মিরপুরেও দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আরটিভি/ এসকেডি
মিরপুরের পর এবার মধ্য বাড্ডায় স্টাফ বাসে আগুন
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহর সন্ধান চায় পরিবার
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বরে আলাদাভাবে দুই যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
ঢাকার মিরপুরে মিনিটের ব্যবধানে যাত্রীবাহী দুই বাসে আগুন
মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
মিরপুরে যাত্রীবাহী বাসে চলন্ত অবস্থায় আগুন
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বুড়িগঙ্গায় মিলল দুই মরদেহ
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, অটোচালক আহত
মালিবাগের পর ঢাকার আরও দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ
রান্নাঘরে ‘ককটেল বিস্ফোরণে’ উড়ে গেল টিনের চাল, আহত ২