ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ফসলি জমিতে ককটেল বিস্ফোরণ, আহত ৩

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর আশপাশের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। তবে এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে আহতদের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার দিন তারা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্বজনরা।

স্থানীয় কৃষক কাশেম মাদবর বলেন, আমি পাশের একটি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি নিজে দেখিনি।

এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে একটি বিশাল শোডাউন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁয় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার প্রতিবাদে যুবদলের বিশাল শোডাউন
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে. এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গোপালগঞ্জে এমপি বাবরের অফিস ভাঙচুর করে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ!
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে মালটারর লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫২ বছর বয়সী এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর পালানোর সময় অভিযুক্ত মোতলেব মন্ডলকে আটক করেছে পুলিশ।
শিশুকে মালটার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান ভ্যানচালক, অতঃপর...
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতার ঘটনায় বন্ধ হয়ে গেছে সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল।
পদ্মা সেতু হয়ে ঢাকা-সাতক্ষীরার বাস চলাচল বন্ধ
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির অভিযোগ তুলে এর প্রতিবাদে তার নিজ জেলা কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপিসহ এর সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা, প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ
আরও পড়ুন
শরীয়তপুরে অভিযানের সময় ম্যাজিস্ট্রেটকে হেনস্তা, অটোরিকশা ভাঙচুর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আগুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ