ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

আবাসন খাত দেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সূচক: রিহ্যাব সভাপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
বক্তব্য রাখছেন রিহ্যাব সভাপতি ড. আলী আফজাল। ছবি: আরটিভি

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল বলেছেন, আবাসন খাতকে দেশের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সূচক বলা হয়। আর এটা তখনই দৃশ্যমান হয়ে ওঠে, যখন সে দেশের আবাসন খাত ভালো অবস্থানে থাকে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিক ও সক্রিয় হতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘ঢাকা ডেভেলপার অ্যাসোসিয়েশন’-এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আলী আফজাল বলেন, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ২০১০ সালে রিহ্যাব দখল করেন। এরপর দুর্বৃত্তায়নের মাধ্যমে সব লুট করেছেন। ফলশ্রুতিতে আবাসন খাতের কোনো উন্নতি হয়নি। এখনও তার অনেক অনুসারী-ঘনিষ্ঠজন রিহ্যাবে রয়েছেন। তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন বিশৃঙ্খলা সৃষ্টির। কিন্তু লাভ হবে না। দুর্বৃত্তায়নের বিরুদ্ধে মাঠে নামা হয়েছে। সত্যের জয় হবেই।

তিনি আরও বলেন, ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) সংশোধনে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। আস্তে আস্তে সব অসঙ্গতিই ঠিক হবে। তবে সময় লাগবে।

রাতারাতি কোনো কিছুই বদলানো যায় না উল্লেখ করে রিহ্যাব সভাপতি বলেন, সবকিছুরই একটা নিয়ম আছে, কাঠামো আছে। আমরা সেভাবেই সামনের দিকে অগ্রসর হচ্ছি।

তিনি বলেন, আগে রিহ্যাবের সদস্য হতে হলে টাকা লাগতো। এখন থেকে এক টাকাও লাগবে না। ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন। তবে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার অর্থ এই না যে, মানুষকে ঠকানো যাবে। ধরা যাক, একজন মানুষ জীবনের সবটুকু সঞ্চয় দিয়ে একটা ফ্ল্যাট কেনার জন্য টাকা দিলেন। কিন্তু ফ্ল্যাট বুঝে পেলেন না। এই দৃশ্য, এই ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে- সে লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি।

ব্যবসায়ীদের সৎ থাকার পরামর্শ দিয়ে ড. আলী আফজাল বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। তাই আপনাদের সৎ থাকতে হবে। এতে আপনি নিজের কাছেও ভালো থাকবেন।

রিহ্যাব সভাপতি বলেন, রাজধানী ঢাকাকে আইকনিক গড়ে তুলেছে ডেভেলপররা, রিহ্যাব মেম্বাররা। তাই তাদেরকে সেভাবেই মূল্যায়ন করা উচিত। তবে সেই সঙ্গে আরেকটা কথাও বলা জরুরি। বাংলাদেশে আবাসন ব্যবসা করতে হলে রিহ্যাব মেম্বার হতে হবে- অচিরেই এমন নিয়ম চালু হলে, কোনো ব্যবসায়ী অন্যায় করার বিন্দুমাত্র সাহস পাবে না। কারণ, তখন জবাবদিহিতার জায়গা থাকবে। এতে কাজে আরও স্বচ্ছতা বাড়বে।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে আট হাজার আবাসন ব্যবসায়ী রয়েছেন। সবাই যদি এক ছাদের তলায় হোন, তাহলে আরও ভালো কাজ হবে।

আবাসন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি জানিয়ে কৃষিবিদ গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, ১০০ বছরের প্ল্যান করতে হবে। ৪/৫ বছরের মেয়াদে করলে ওই অর্থে আসলে ফলটা পাওয়া যাবে না।

তিনি বলেন, আবাসন ব্যবসার স্বার্থে সবাইকে (ব্যবসায়ীদের) সক্রিয় হতে হবে। এতে আপনার ও রাষ্ট্র উভয়েরই ভালো হবে।

ড. আলী আফজাল বলেন, আবাসন ব্যবসায়ীরা সরকারের উন্নয়ন সহশক্তি হিসেবে কাজ করে। তাই তাদের বিষয়টি গণমাধ্যমে ভালোভাবে তুলে ধরতে হবে।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের উদাহরণ টেনে রিহ্যাব সভাপতি বলেন, আমরা আমাদের জায়গা থেকে ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে আবাসন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছি। তিনি গভীর মনোযোগ দিয়ে সব শুনেছেন। তার একটাই কথা, দেশ ও দেশের মানুষের কল্যাণে যেটা ভালো, সেটাই করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে এসে আবাসন ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, একমাত্র আপনারাই পারেন অপেক্ষাকৃত কম খরচে ফ্ল্যাট তৈরি করে ঢাকা শহরকে আরও বাসযোগ্য গড়ে তুলতে। কারণ, এই শহরে প্রতিদিনই মানুষের সংখ্যা বাড়ছে। কিন্তু জমির পরিমাণ বাড়ছে না। তাই সবকিছুই প্ল্যানমাফিকভাবে করতে হবে। এ ক্ষেত্রে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোনো হাইট রেস্ট্রিকশন না থাকাই ভালো। এতে কম জায়গায় বহুতল ভবন হলে, সেখানে বেশি লোক বসবাস করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি আইয়ুব আলী ফরায়েজী ও ডি এফ এল’র চেয়ারম্যান মো. ফয়সাল বিন আমিন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষে মোহাম্মদ জালাল আহমাদ হালদারকে ঢাকা ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় ইঞ্জিনিয়ার আমিনুল এহসান বাবু (সিনিয়র সহ-সভাপতি), মো. ফয়সাল বিন আমিন (সহ-সভাপতি), মো. আবু জাফর (সহ-সভাপতি), মো. সিরাজুল ইসলাম খান (সহ-সভাপতি), অ্যাডভোকেট মো. কাউছার আলম (সহ-সভাপতি), মো. ওমর ফারুক মোল্লা (সহ-সভাপতি), মো. হাবিবুর রহমান (যুগ্ম সাধারণ সম্পাদক), নুরুজ্জামান (যুগ্ম সাধারণ সম্পাদক), সফিকুল ইসলাম (সহকারী সাধারণ সম্পাদক), মো. রাসেল খালেদ (সহকারী সাধারণ সম্পাদক), কাউছার হামিদ তালুকদার (সহকারী সাধারণ সম্পাদক), মো. বোরহান উদ্দিন (সহকারী সাংগঠনিক সম্পাদক), মনজুরুল ইসলাম (সহকারী সাংগঠনিক সম্পাদক), মো. জহিরুল ইসলাম (অর্থ সম্পাদক), মাওলানা ওমর ফারুক (সহকারী অর্থ সম্পাদক), জামাল মিয়া সরকার (সহকারী অর্থ সম্পাদক), মো. আজাদ হোসেন (প্রচার সম্পাদক), মো. ইউনূছ অনিক (সহকারী প্রচার সম্পাদক), মো. ফরহাদুজ্জামান কামাল (সহকারী প্রচার সম্পাদক), মো. আমির হোসেন গাজী (আইন বিষয়ক সম্পাদক), মো. মহিন উদ্দিন তুহিন (সহকারী আইন বিষয়ক সম্পাদক), মো. মহিউদ্দিন (সহকারী আইন বিষয়ক সম্পাদক), মাসুম বিল্লাহ (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো. শাহমিরান (সহকারী তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), আব্দুল আউয়াল (সমাজকল্যাণ সম্পাদক), হারুন অর রশিদ (সহকারী সমাজকল্যাণ সম্পাদক), ওমর ফারুক নাজমুল (শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক) ও মুহাম্মদ হাফিজুর রহমানের (সহকারী শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক) নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. আনিসুর রহমান স্বপন, মো. আসিফুল হাসান, সিরাজুল ইসলাম ও মো. মোসাদ্দেক বিল্লাহ’র নাম ঘোষণা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
রাজধানী থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতেই ‘কঠিন সিদ্ধান্ত’ নেন পাকিস্তানি নাগরিক, অতঃপর...
ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকায় আওয়ামী লীগের আরও তিন নেতা ধরা
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২০ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ইশরাকের অস্ত্রকাণ্ডের জায়গায় আবারও অভিযান / আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী ইশরাক রাজধানীর যে স্থানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন, আজও ঠিক সেই স্থানেই অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবির যৌথ দল। 
আটক মাদক কারবারিদের ৩ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
আরও পড়ুন
রিহ্যাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করুন দ্রুত
আবাসন খাত রক্ষায় বিশেষ তহবিল চায় রিহ্যাব