ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ছিনতাইকারী ধরতে তরুণদের বাহিনী গঠন, চালায় অভিযান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ এএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, মাদক সেবন ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে নিজেদের উদ্যোগে মাঠে নেমেছে একদল তরুণ। ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ নামে সংগঠনটির সদস্যরা নির্দিষ্ট পোশাক পরে এলাকায় টহল দেন, বিভিন্ন অভিযানে অংশ নেন এবং সন্দেহভাজনদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে তাদের এমন কর্মকাণ্ড নিয়ে আইন হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষ হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে।

গত ১৬ আগস্ট টঙ্গীতে এক ব্যক্তিকে কয়েকজন তরুণের আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আটক ব্যক্তি নিজেকে আনোয়ার ওরফে ‘ব্লেড আনোয়ার’ বলে পরিচয় দেন। তরুণেরা তাকে টঙ্গীর ছিনতাইকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিতে বলেন। একপর্যায়ে আনোয়ার বলেন, টঙ্গীতে কেউ ছিনতাই করতে গেলে ‘পাবলিক’ তাকে মারধর করবে।

ভিডিওতে পরে তরুণেরা তাকে ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ সংগঠনের নাম বলতে বলেন। এরপরই ভিডিওটির সমাপ্তি ঘটে।

সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম জানান, টঙ্গী এলাকায় তাদের প্রায় ২৫০ সদস্য কাজ করছেন। এ ছাড়া সংগঠনের সদস্য হতে আরও প্রায় ৭০০টি জীবনবৃত্তান্ত জমা পড়েছে। টঙ্গী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের এই শিক্ষার্থীর দাবি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের হাতেনাতে ধরে তারা পুলিশের কাছে তুলে দেন।

সংগঠনটির ফেসবুক পেজেও নিয়মিত আটক ব্যক্তিদের ভিডিও প্রকাশ করা হয়। পেজটির অনুসারী প্রায় ৫৪ হাজার। ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে আটকের ভিডিওগুলোতে হাজার হাজার দর্শক দেখা যায়। অভিযানে সংগঠনের সদস্যদের নির্দিষ্ট পোশাক ও লাঠিসোঁটা নিয়ে চলতেও দেখা যায়। কখনও সন্দেহভাজন ব্যক্তিকে মারধর বা অপমানজনক শাস্তি দেওয়ার অভিযোগও রয়েছে।

সংগঠনটির উদ্যোক্তাদের ভাষ্য, ‘বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন’ আত্মপ্রকাশ করে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর। এরপর তারা প্রায় ২৫০ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে দিয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল জানান, তাদের সোর্সদের মাধ্যমে অপরাধের তথ্য পাওয়ার পর তারা অভিযান পরিচালনা করেন। অনেক সময় পুলিশও তাদের নির্দিষ্ট এলাকায় টহল দেওয়ার জন্য বার্তা দেয় বলে দাবি করেন তিনি।

অপরাধী ধরার কাজ পুলিশের হলেও তারা কেন এ দায়িত্ব পালন করছেন এমন প্রশ্নের জবাবে সবুজ উদ্দিন জানান, নিজেদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা এ কাজ করছেন। তার দাবি, সংগঠনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখানে গাজীপুর মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তাও যুক্ত আছেন।

তবে টঙ্গীতে অপরাধের পাশাপাশি এ ধরনের বেসরকারি উদ্যোগ নিয়েও প্রশ্ন রয়েছে।

টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম দুই থানার আওতাধীন এলাকায় গত বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছিনতাই, ছিনতাইচেষ্টা ও ডাকাতির ঘটনায় যথাক্রমে ৭১ ও ৭২টি মামলা হয়েছে। একই সময়ে টঙ্গী পূর্ব থানায় ৭০২ এবং টঙ্গী পশ্চিম থানায় ৪২৫ জনকে আটক করা হয়েছে। তবে মামলা ও আটকের এই হিসাব দিয়ে টঙ্গীর অপরাধের পূর্ণ চিত্র পাওয়া যায় না। কারণ, অনেক ভুক্তভোগী ছিনতাইয়ের ঘটনায় মামলা করেন না। আবার কোনো কোনো ক্ষেত্রে মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করার অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, টঙ্গীর স্টেশন রোড, হোসেন মার্কেট, কলেজ গেট, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, সাতাইশ, কেরানীরটেক ও হাজী মাজার বস্তিসহ বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের তৎপরতা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

২৬ আগস্ট রাত সাড়ে তিনটার দিকে সাতাইশ এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ রুসেল পরিবারের সদস্যদের নিয়ে রংপুর যাওয়ার জন্য বাসার বাইরে বের হলে ছিনতাইয়ের শিকার হন। তার ভাষ্য, রাস্তায় বাসের জন্য অপেক্ষা করার সময় মুখ কাপড়ে ঢাকা তিন ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে তার পরিবারের দুটি মুঠোফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। পরদিন তিনি টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। তবে পরে কোনো মালামাল উদ্ধার বা আসামি গ্রেপ্তারের তথ্য পাননি বলে জানান তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম অবশ্য বলেন, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ আগের তুলনায় কমেছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

গাজীপুর মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের দায়িত্ব। তবে এ কাজে সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। জনগণের সচেতনতা ও সহায়তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।

অন্যদিকে, অপরাধ দমনে এ ধরনের বেসরকারি দল গঠনকে গ্রহণযোগ্য মনে করছেন না মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ওমর ফারুক।

তিনি বলেন, বেসরকারি উদ্যোগে দল গঠন করে অপরাধ দমন করতে গেলে নতুন ধরনের অপরাধের সুযোগ তৈরি হতে পারে। কোনো ব্যক্তিকে মাদক ব্যবসায়ী বা ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করে মারধর কিংবা সামাজিকভাবে হেয় করার ঘটনাও ঘটতে পারে। এমনকি ব্যক্তিগত স্বার্থে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

অধ্যাপক ওমর ফারুকের মতে, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকব্যবসার মতো অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে বিভিন্ন কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ২ হাজার ৩০০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান। তিনি বলেন, আশুলিয়া থানায় দুটি এবং সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে দুটি পৃথক কারখানা কর্তৃপক্ষ ভাঙচুরের ঘটনায় মামলা করে। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, কারখানায় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার অভিযোগে একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় আরও একটি মামলা হয়েছে।  এ মামলায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি সাইফুল আলম। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো মঙ্গলবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। আরটিভি/এসআর
সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় তিন মামলায় আসামি ২৩০০, গ্রেপ্তার ১১
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ‘বড় উদ্যোগ’
বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দাদের জন্য নিরবচ্ছিন্ন ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক অবকাঠামো উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ কর্মসূচির আওতায় নতুন করে ৮৫টি গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে।
নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসার ‘বড় উদ্যোগ’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আন্দোলনকারীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে। গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকায় শ্রমিকরা সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিল।  এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া গতকাল পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। আরটিভি/এসআর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
সৌদি আরবের সহযোগিতায় বাংলাদেশ সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগের ফলে অবহেলিত গড়ইখালী ও আশপাশের অঞ্চলের দুস্থ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্য বঞ্চনার অবসান হতে চলেছে।
বাংলাদেশ-সৌদি ‘ভাসমান হাসপাতাল’র সেবা পেয়েছেন ৬ লাখেরও বেশি রোগী
গাজীপুরে আন্দোলনের সময় আহত সেই পোশাক শ্রমিক মারা গেছেন
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত পোশাক শ্রমিক তৌফিক শেখ (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহফুজ। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়ি এসে পৌঁছেছে। আগামীকাল বুধবার তার দাফন হবে। কোচাশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান। বুধবার সকাল সাড়ে ৯টায় ছয়ঘরিয়ে গ্রামে তার জানাজা হবে। এরপর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে। স্বজনরা জানান, তৌফিক ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাবার মৃত্যুর পর জীবন-জীবিকার তাগিদে তৌফিক এক বন্ধুর মাধ্যমে গাজীপুরের পোশাক কারখানায় চাকরি নেন। তিনি বাংলাবাজার এলাকায় বাসা ভাড়ায় বসবাস করতেন। তৌফিক শেখের বড় ভাই হারুন মিয়া সাংবাদিকদের বলেন, কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। সোমবার আন্দোলন চলাকালে তৌফিক হামলার ঘটনার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করার চেষ্টা করছিলেন। তিনি বলেন, এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা গেছে আমার ভাই। আরটিভি/এসআর
গাজীপুরে আন্দোলনের সময় আহত সেই পোশাক শ্রমিক মারা গেছেন
আরও পড়ুন
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
গোপনে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে ‘বড় মাশুল’ দিলেন ব্যবসায়ী
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা