ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাজধানীতে আজ কোথায় কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শুক্রবার (১৬ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিশ্ব খাদ্য দিবস উদযাপন

সকাল ৯টায় রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাদ) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।

ডেঙ্গু প্রতিরোধে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এসআরবির ব্রিফিং

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাওরানবাজারে এসআরবি মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ছয় সদস্যকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধারের বিষয়ে জানানো হবে।

এ ছাড়া নারায়ণগঞ্জের আলোচিত সাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি মো. রনিকে গ্রেফতারের বিষয়েও ব্রিফ করা হবে। এতে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এবং এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ উপস্থিত থাকবেন।

ধানমণ্ডিতে দুর্গাপূজার উদ্বোধন

সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমণ্ডিতে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমণ্ডি সর্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ বঙ্গাব্দের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বনানী পূজামণ্ডপ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজামণ্ডপ পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ডিএনএমসি ডে

বিকেল ৫টায় রাজধানীর জনসন রোডে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ৩২তম ডিএনএমসি ডে উদযাপন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানটি কলেজের ৫৩/১, জনসন রোডের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঢাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে প্রাণ গেল ২ আরোহীর
ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টা / চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
ঢাকার মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে ১০ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্যদের মধ্যে একজন আনসার সদস্য ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী রয়েছেন। পরে ডিজিএফআই এর দুইজন সেনা সদস্য কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় উভয়কে চাকরি থেকে বরখাস্ত এবং ১ বছরের কারাদণ্ড দিয়ে বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।
চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুরে একসঙ্গে ২০ ককটেল ও আগুন লাগানোর সরঞ্জাম উদ্ধার
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
বিষয়টি নিশ্চিত করেছেন ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ঢাকায় পুলিশের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
শিল্পাঞ্চলের ৩ কারখানায় আচমকা হামলা
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে