ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জের গ্রামের বাড়ি থেকে পাঁচটি গাড়িতে লোকজন নিয়ে এসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ভাঙচুর চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া রাজধানীর পল্টন থানা, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে বুধবার সন্ধ্যায় ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। খতিবের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত হন মুফতি রুহুল আমিন। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে উপস্থিত মুসল্লি ও অন্য পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। ক্ষতিগ্রস্ত হয় মসজিদের দরজা-জানালাও।

ওই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়।

আটকের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে এ সংক্রান্ত আরও তথ্য জানা যাবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
আরও পড়ুন
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত অনুষ্ঠিত
সারাবিশ্বে একইদিনে ঈদ পালন করা নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত