ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে। তবে বাসের কর্মচারী ও স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাস্ট পরিবহনের ঢাকা মেট্রো-ব-১১-৭৭৯৪ নম্বরের বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে কাজ করছিলেন চালক মো. সাদ্দাম। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে থাকা একটি সিটে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এসআই মোহাম্মদ হাসিবুল আরও জানান, আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
আরও পড়ুন
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
রাজধানীতে এবার সিটি করপোরেশনের বাসে আগুন
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
বাড্ডা লিংক রোডে বাসে আগুন