ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, একই বছরের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান মুফতি রুহুল আমিন।

ওই দিন জুমার খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারীদের সঙ্গে মসজিদে উপস্থিত মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুফতি রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়।

তবে তাকে গ্রেপ্তারের কারণ, তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।
ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও