ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসিফের রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্যকর তথ্য দিলো দারোয়ান

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

তাহসিফ সাউরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার রাতে তাহসিফের সঙ্গে বাসা থেকে বের হওয়া বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

দারোয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার দিন রাতে দীপের সঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। তবে রাত আড়াইটার দিকে দীপ একাই বাসায় ফেরেন। এ সময় তাহসিফ তার সঙ্গে ছিলেন না।

দারোয়ানের দাবি, বাসায় ফেরার পর দীপের আচরণেও কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি চোখাচোখি করে কথা বলছিলেন না এবং মিটিমিটি হাসছিলেন। দারোয়ানের এই বক্তব্য তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

পিবিআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দীপকে হেফাজতে নেওয়ার পর তাকে সঙ্গে নিয়ে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং তিনি সেখান থেকে পালিয়ে যান।

তবে দীপের এই বক্তব্যের সত্যতা যাচাই করছে তদন্তকারী সংস্থা। তাহসিফের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এর আগে, বুধবার(২৮ অক্টোবর)বিকেলে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে একটি মোটরসাইকেল পাওয়া যায়। সেটি তাহসিফের কি না, তা যাচাই করছে পিবিআই।

পিবিআই প্রধান মোস্তফা কামাল জানিয়েছেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেসব তথ্য প্রকাশ করতে চান না তিনি।

অন্যদিকে, পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ জানান, এ ঘটনায় নৌ পুলিশকেও তদন্তে সহায়তা করছে পিবিআই।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় এসেছিলেন তাহসিফ সাউরী।তাহসিফের মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী, এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা জানতে এখন তদন্তের দিকে তাকিয়ে তার পরিবার ও স্বজনরা।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে।
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ। 
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঢাকায় ফিরছেন যাত্রীরা।
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে