ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসিফ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলল দীপের কাছ থেকে

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। তার সঙ্গে থাকা বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, কয়েকজনের ধাওয়ার মুখে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেন তাহসিফ। এ সময় তিনি নিজে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ তথ্য জানান।

পিবিআই সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা ঘটনাস্থলে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন লোক তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে, দীপ সেখান থেকে পালিয়ে যান।

পিবিআইয়ের এক পুলিশ সুপার বলেন, দীপের দেওয়া বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

এদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তার ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া গেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পিবিআই সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে পিবিআই নৌ পুলিশকে সহায়তা করছে।

তাহসিফের মৃত্যুর পেছনের প্রকৃত কারণ এবং ঘটনার সময়কার পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য আলামত গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে।
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ। 
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঢাকায় ফিরছেন যাত্রীরা।
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীতে জোড়া মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্র ধরে মিলল পরিচয়
মাদকাসক্ত হওয়ায় গুরুত্ব পায়নি নিখোঁজ সংবাদ, পরদিন মিলল যুবকের মরদেহ
নিখোঁজের ৬ দিন পর মিলল শ্রমিকদল নেতার মাটিচাপা দেওয়া মরদেহ