ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসিফের জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির জানাজা রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। পরে তাকে দাফনের জন্য উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে নেওয়া হয়।

তাহসিফ সৌরির বাবা একেএম এনায়েতুল করিম হেলাল দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে উত্তরার বাসায় নিয়ে যান।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তাহসিফ সাউরির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার মরদেহের পেট ফোলা ছিল। এছাড়া নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
রাজধানীর রায়েরবাজারে আগুন
রাজধানী ঢাকার রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‍বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
রাজধানীর রায়েরবাজারে আগুন
স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মব্যস্ত রাজধানী
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি। 
স্বাভাবিক অফিস-আদালত-ব্যবসাপ্রতিষ্ঠান, কর্মব্যস্ত রাজধানী
লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড়
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব দেখা যায়নি। 
লকডাউনেও স্বাভাবিক ঢাকা, সড়কে যানবাহন-মানুষের ভিড়
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক হোসেন বাবলুকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
আরও পড়ুন
তাহসিফের মৃত্যুর ঘটনায় সামনে এলো নতুন তথ্য
সেদিন বারে ‘স্যাড মিউজিক’ বাজাতে বলেছিলেন তাহসিফ
এটা আত্মহত্যা নয়, সরকার তদন্ত করলে অপরাধীরা বেরিয়ে আসবে: তাহসিফের বাবা
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন