
সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে ভাসমান অবস্থায় ট্রলারটি জব্দ করা হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ওই ট্রলার থেকে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হলেও কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এসএস




