
নেত্রকোনার আটপাড়া উপজেলায় এক কৃষকের ৯টি গরু আগুনে পুড়ে মারা গেছে। এসময় ওই কৃষকের তিনটি গোয়ালঘরও পুড়ে যায়।
রোববার গভীর রাতে উপজেলার অভয়পাশা গ্রামে কৃষক ওয়ারেছ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওয়ারেছ উদ্দিনের ছোট ভাই লাক মিয়া জানান, রাতে স্থানীয় অভয়পাশা বাজার থেকে বাড়ি ফিরছিলেন তারা। এসময় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারেন ওয়ারেছ উদ্দিনের গোয়ালঘরে আগুন লাগার খবরটি।
খবর পেয়ে তারা বাড়িতে গিয়ে দেখেন তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে পানি ঢালার চেষ্টা করছেন।
ততক্ষণে পাশাপাশি তিনটি গোয়ালঘরসহ ঘরে থাকা ৯টি গরু পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয় তা কেউ বলতে পারেননি।
জেবি/সি




