
যশোরে প্রকাশ্যে দিবালোকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম টিপু সুলতান(২৫)। তিনি মোহাম্মদ আলীর ছেলে। টিপু টিবি ক্লিনিক মোড় এলাকায় সিঙ্গারা বিক্রি করতেন।
নিহত টিপুর স্ত্রী শর্মি আরটিভি অনলাইনকে জানান, মোটরসাইকেল করে দুই সন্ত্রাসী আসে দোকানের সামনে। এসময় দোকানে বসে থাকা ট্যাবলেট সোহেলকে গুলি করে তারা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকের ডান পাশে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেবি/পি




