
নোয়াখালীর হাতিয়ায় মো. ওসমান নামের একজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
রোববার (১৮ মে) ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওসমানের বাড়ি উপজেলা তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জোড়খালি গ্রামের নুরউদ্দিন মার্কেট এলাকার মৃত ইদ্রিস আহমদের ছেলে।
নিহতের স্ত্রী জানান, জায়গা জমির বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তার ভাই এবং ভাতিজাদের সঙ্গে অনেক আগ থেকেই বিরোধ চলে আসছে। ইতোমধ্যে তার ভাইয়েরা ওসমানের সম্পত্তি দখল করে নেয়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, গভীর রাতে তার স্বামী প্রাকৃতিক কাজে সাড়া দিতে ঘরের বাইরে যায়। অনেক সময় ধরে ঘরে আসতে দেরি হলে আমি ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। বাইরে গিয়ে দেখেন স্বামী রক্ত মাখা অবস্থায় পড়ে আছেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে জরুরিভাবে ওসমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, তার পুরুষাঙ্গে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার একঘণ্টা পরে তার মৃত্যু হয়েছে।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরটিভি/এএএ/এআর




