
দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় ৪ হাজার ৪১৫ পিচ ভারতীয় নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব ইনজেকশনের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৭ লাখ টাকা তবে এদের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। গেল রাতে হিলি সীমান্ত ও মংলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে বিজিবি।
পৃথক দুটি অভিযানে সর্বমোট ৪ হাজার ৪১৫ পিস-ভারতীয় নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মাদকের বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৬ লাখ ৯১ হাজার ৫৫০টাকা।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবিব্যাটালিয়ন এর পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে মাদকের চালান দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবির হিলি সিপি ক্যাম্প। সেই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের ৪নং পোষ্টের নিকটবর্তী স্থানে অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে ভারত থেকে এক চোরাকারবারি দেশে প্রবেশ করতে লাগলে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এসময় বিজিবির নির্দেশ উপেক্ষা করে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল বস্তা উদ্ধার করে তার ভেতরে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ২ হাজার ৯৪০ পিচ ভারতীয় নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে।
এদিকে রাত সাড়ে ৬টার সময় ভারত থেকে দেশে মাদক প্রবেশের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মংলা বিশেষ ক্যাম্পের টহলদল মংলা গ্রামের মাঠের মধ্যে ওৎপেতে থাকে। কিছুক্ষণ পর এক চোরাকারবারি বাংলাদেশের দিকে আসতে লাগলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দেয়। এ সময় সে তার কাছে থাকা একটি বস্তা ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় বস্তা উদ্ধার করে তার ভেতর হতে ১হাজার ৪৭৫ পিস ভারতীয় নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করে।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুর দৌলা হিলি ও মংলা সীমান্তে পৃথক দুটি অভিযানে মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স-নীতি অনুসরণ করে ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের ক্ষতি কর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে কাজ করছে। সীমান্তে মাদকদ্রব্য ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে বিজিবিকে সহায়তা প্রদান করা জন্য অনুরোধ জানান তিনি।
আরটিভি/এএএ




