
মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাবপাড়ার একটি মুদি দোকানের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ সেগুলো উদ্ধার করে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করে।
মুদি দোকানি কামরুজ্জামান লিপু অভিযোগ করে বলেন, পূর্বশত্রুতার জেরে কেউ তার দোকানের সামনে বোমা সাদৃশ্য বস্তু রেখে ভয় দেখানোর চেষ্টা করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু দোকানের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি আর বলেন, তবে এগুলো আসল বোমা নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
আরটিভি/এমকে/এস




