শ্রেণিকক্ষে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

আরটিভি নিউজ

সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ , ০৬:৪৮ পিএম


শ্রেণিকক্ষে টিকটক করায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার
টিকটক। সংগৃহীত ছবি

শ্রেণিকক্ষে ভিডিও ধারণ করার পর তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে দেওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ৩ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আব্দুল রকিব, নাঈম খান ও ইমানী মিয়া।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, সম্প্রতি টিফিন পিরিয়ডে শ্রেণিকক্ষে নেচেগেয়ে টিকটক ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় কয়েকজন শিক্ষার্থী। মেয়ে শিক্ষার্থীদের অজান্তেই তাদের ভিডিওতে যুক্ত করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ৪ অক্টোবর ভিডিওটি নজরে এলে তিন জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে এসে উপযুক্ত ব্যাখ্যা দিতে পারলে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হতে পারে। ব্যর্থ হলে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে। 

প্রধান শিক্ষক বলেন, ঘটনার পর বিদ্যালয়ে এক বৈঠকে শ্রেণিকক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করা হয়েছে। ভবিষ্যতে কারও হাতে মোবাইল ধরা পড়লে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission