
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা যুবায়ের হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।
এ সময় শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, যুগ্ম আহবায়ক নাইম গোমস্তা, পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাঁধন খান, যুগ্ম আহবায়ক রাহাত মল্লিক, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাহিদ খানসহ শিবচর উপজেলা, পৌর ও সরকারি বরহামগঞ্জ কলেজসহ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরটিভি/এমএ-টি




