ব্রিজের পাশে মিলল ‘কালো জাদুর’ রহস্যময় জিনিস, এলাকায় আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৬ অক্টোবর ২০২৫ , ০২:২০ পিএম


ব্রিজের পাশে মিলল কালো ‘কালো জাদুর’ রহস্যময় জিনিস, এলাকায় আতঙ্ক
ছবি : আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে একটি ব্রিজের পাশে পুতুল, বরশি ও সূচসহ নানা ধরনের রহস্যজনক জিনিস পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় কৌতূহলের পাশাপাশি ভয়েরও সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে এক পথচারী ব্রিজের পাশে লাল কাপড়ে মোড়ানো একটি পুতুল দেখতে পান। পরে কৌতূহলবশত এগিয়ে গিয়ে তিনি দেখতে পান একটি কৌটার ভেতর রয়েছে ১০১টি বরশি, ১০১টি সূচ এবং একজন পুরুষ ও নারীর ছবি। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, এক নজর দেখতে হাজারো মানুষ ভিড় করেন ওই স্থানে।

বিজ্ঞাপন

এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন, এগুলো কালো জাদুর জন্য ব্যবহার করা হয়েছে; আবার কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন।

আরও পড়ুন

পাইকপাড়া এলাকার বাসিন্দা বাদল মিয়া বলেন, শুনেছি, এসব জিনিস দিয়ে মানুষকে যাদু করা হয়। এখানে মানুষের ছবিও পাওয়া গেছে, তাই সবাই ভয় পেয়ে গেছে।

বিজ্ঞাপন

চাপাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ফেসবুকে ছবি দেখেছি।

চাপাইর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission