
গাজীপুরের কালিয়াকৈরে একাধিক মাদক মামলার আসামি কাশেমকে মাদকসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে গাজীপুর জেলহাজতে প্রেরণ করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক সম্রাট কাশেম ও তার স্ত্রী (সালমা) দীর্ঘদিন ধরে নিজ গ্রাম মেদী আশুলাইসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে এমন গোপন সংবাদ পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই জাহিদ কবীরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য কাশেমের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকসহ কাশেমকে গ্রেপ্তার করতে পারলেও তার স্ত্রী সালমা বেগম পালিয়ে যায়। শনিবার কাশেমকে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার এএসআই জাহিদ কবীর জানান, মাদকের বড় চালান বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকসহ কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএ




