
সিরাজগঞ্জের তাড়াশে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মীর মো. শহিদুল ইসলাম শহিদ ও মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম।
বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, তারা দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়েরকৃত মামলার আসামি। এরই প্রেক্ষিতেই তাদের আটক করা হয়েছে।
আরটিভি/এফএ




