রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০২:১৫ পিএম


রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে আ.লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

রাজধানী ও মাগুরার পর এবার রাজশাহীতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের সিটিহাট এলাকায় জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে বলেন, সোমবার রাতে জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসের সামনের সড়কে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা করা হলে বিস্তারিত জানানো হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission