বিচারকের ছেলেকে হত্যা, ৫ দিনের রিমান্ডে লিমন

আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৪:৪৯ পিএম


বিচারকের ছেলেকে হত্যা, ৫ দিনের রিমান্ডে লিমন
লিমন মিয়া। সংগৃহীত ছবি

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৯) বাসায় ঢুকে হত্যা মামলার আসামি লিমন মিয়ার (৩৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক মামুনুর রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আসামি লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ এম সোলায়মান শহীদের ছেলে। 

এর আগে শনিবার দুপুরে নিহত সুমনের বাবার করা মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে কোর্টে তোলা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন তাওসিফ। এ সময় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকে তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  

এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর রাজপাড়া থানায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে লিমনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission