আরটিভিতে সংবাদ প্রকাশ, ভেঙে ফেলা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেই চারতলা ভবন

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৩:১৫ পিএম


আরটিভিতে সংবাদ প্রকাশ, ভেঙে ফেলা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেই চারতলা ভবন
ভেঙে ফেলা হচ্ছে ঢাকার ধামরাইয়ের ঝুঁকিপূর্ণ সেই চারতলা ভবন। ছবি: আরটিভি

আরটিভিতে সংবাদ প্রকাশের পর ভেঙে ফেলা হচ্ছে ঢাকার ধামরাইয়ের ঝুঁকিপূর্ণ চারতলা সেই ভবন।

বিজ্ঞাপন

গেল বছর ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় হেলে পড়া ভবনটি শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে আরও হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে সংবাদ প্রকাশ করে আরটিভি। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভবন মালিককে নির্দেশ দেয় ভেঙে ফেলার জন্য।

প্রশাসনের নির্দেশে শনিবার (২২ নভেম্বর) সকাল থেকেই ভবনটি ভাঙার কাজ শুরু করে মালিকপক্ষ। 

বিজ্ঞাপন

মালিক পক্ষ বলছে, নিজ ইচ্ছাতে কয়েকদিনের মধ্যেই ভবনটির ঝুকিপূর্ণ অংশ ভেঙে ফেলতেন তারা। কিন্তু গতকাল হঠাৎ ভূমিকম্প হওয়ায় আজই ভাঙার কাজ শুরু করেছেন। 

ভবন মালিকের ছেলে মোনায়েম শিকদার বলেন, ঝুকিপূর্ণ অংশ কয়েকদিনের মধ্যেই ভেঙে ফেলতাম। ভবনের পেছনের অংশে আরেকটি ভবনের কাজ চলছে, সেখানে ইট ওঠানোর কাজ চলছিল। ইট ওঠানো শেষ হলেই আমরা ভেঙে দিতাম। তবে গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ায় প্রশাসনের নির্দেশে আজ সকাল থেকেই ভাঙা শুরু করেছি। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংবাদ প্রকাশের সঙ্গে সঙ্গে প্রশাসন ও ভবন মালিক ঝুকিপূর্ণ ভবনটি ভাঙা শুরু করায় স্বস্তি জানিয়ে স্থানীয়রা বলেন, ভবনটি দেড় বছর আগেই ঝুকিপূর্ণ ছিল। অদৃশ্য কারণে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে গতকাল ভূমিকম্পের পর আরটিভিতে সংবাদ প্রকাশের পরপরই প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ থেকেই শুরু করা হয়েছে ভবন ভাঙার কাজ। 

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বলেন, গতকাল ভূমিকম্প অনুভূত হওয়ার পর আমরা ওখানে লোক পাঠাই। পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সকাল থেকেই কাজ শুরু হয়েছে। 

তিনি আরও বলেন, এ ধরনের ঝুকিপূর্ণ ভবনের ব্যাপারে অবশ্যই আমরা দায়িত্বশীল থাকব। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission