সোনারগাঁয়ে ১০৯ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ 

রোববার, ২৩ নভেম্বর ২০২৫ , ০৯:০৭ পিএম


সোনারগাঁয়ে ১০৯ মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ, ৫২ জনের গণশুনানি
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলা পরিষদে ৫২জন মুক্তিযোদ্ধার শুনানি করা হয়। 

১০৯ জন মুক্তিযোদ্ধাকে অ-মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জামুকায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পক্ষ থেকে এ গণশুনানি করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, জামুকার মহাপরিচালক শাহিনা খাতুন, সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান, হাবিবুল্লাহ আলম, মেজর (অব.) ফজলুর রহমান, সাদেক আহমেদ খাঁন, মেজর (অব.) আব্দুস সালাম, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান।

গণশুনানি শেষে বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন জামুকার নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

প্রেস ব্রিফিংয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর (অব.) সৈয়দ মুহিবুর রহমান জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগকারী ও অভিযুক্ত ১০৯ জনকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। গণ শুনানিতে ৫২ জন মুক্তিযোদ্ধা উপস্থিত হন। বাকিরা উপস্থিত না হওয়ায় তাদের পুনরায় নোটিশ দিয়ে তাদের শুনানির জন্য ডাকা হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, অভিযোগের বিষয়ে তারা প্রাথমিক যাচাই বাছাই করে জামুকার পূর্ণাঙ্গ সভায় উপস্থাপন করবেন। সেখানে বিষয়গুলোর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 
তিনি আরও জানান, অভিযোগকারীর বিষয়েও খোঁজ খবর নেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা না পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বিনা কারণে মান ক্ষুণ্ণ করা হলে অভিযুক্ত ব্যক্তিও আইনের আশ্রয়ের মাধ্যমে তার বিচার দাবি করতে পারবেন

বিজ্ঞাপন

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission