নারায়ণগঞ্জে রিয়া মণিকে গলা কেটে হত্যা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ০১:৫৫ পিএম


স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাও এলাকায় র‍্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। 

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মণ্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সে ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। 

বিজ্ঞাপন

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিল ওই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এ ঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission