পাবনার সুজানগরে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকা-পাবনা মহাসড়কের উত্তর দুর্গাপুর (আমিনপুর থানা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আমিনপুর এলাকার জবিদুল (৩৫) ও তার মেয়ে জুবাইদা (৮)।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে বাবা ও মেয়ে মোটরসাইকেলে উপজেলার কাশিনাথপুর থেকে কাজিরহাটে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
‘এতে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই বাবা ও মেয়ের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আরটিভি/এফএ




