অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ , ০৬:৫১ পিএম


অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও সিএনজির চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে এবং নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয় ও নাজমুল মোটরসাইকেলযোগে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হৃদয় ও নাজমুল সড়কে ছিটকে পড়ে। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যান৷ নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করে। পরে ঢাকায় নেওয়ার পথে নাজমুলও মারা যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে নিহত অবস্থায় হাসপাতাল আনা হয়৷ আহত যুবক ঢাকায় পাঠানোর পথে মারা গেছেন।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission