আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:২৮ এএম


আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
জিমি হোটেল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে আলহাম মিয়া (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে শহরের কালিবাড়ি রোডের জিমি হোটেলের ৫০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আলহাম মিয়া রাজবাড়ী জেলার সদর উপজেলার কাজীকান্দা গ্রমের ইউছুব মোল্যার ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম বলেন, আলহাম মিয়া গত ২৫ নভেম্বর দাপ্তরিক কাজের জন্য রাজবাড়ী থেকে গোপালগঞ্জে এসে জেলা শহরের জিমি হোটেলে ওঠেন। তারপর থেকে তিনি কাজ শেষে ওই কক্ষে অবস্থান করছিলেন। তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে বিভিন্ন সময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ পাননি। পরে খবর দিলে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার কাছে থাকা কয়েকটি আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

ওসি বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে ও একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission