চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আঙুল কেটে দিলো দুর্বৃত্তরা

আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১১:৩০ এএম


চাঁদা না দেওয়ায় প্রবাসীর স্ত্রীর আঙুল কেটে দিলো দুর্বৃত্তরা
আহত রিমা খাতুন। ছবি: সংগৃহীত

মাগুরায় চাঁদা না দেওয়ায় এক প্রবাসীর স্ত্রীর ডান হাতের আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ নভেম্বর) সদর উপজেলার রাওতাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতের নাম রিমা খাতুন (২৮)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী মো. আরিফ হোসেনের স্ত্রী।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাদের বাড়ি দখলের জন্য একই গ্রামের নকে শিকদার, ফারুক শিকদার, মিঠুন শিকদার ও হবিবর শিকদার বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছিল। পরে বাড়ি দখলে ব্যর্থ হয়ে তারা রিমা খাতুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

বিজ্ঞাপন

রিমা খাতুন জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের মধ্যমা আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। 

আরও পড়ুন

তিনি আরও জানান, পরে গুরুতর অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। 

তিনি আরও বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission