কবরস্থান থেকে নিখোঁজ মিজানের মরদেহ উদ্ধার, কী ঘটেছিল

আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:২৯ পিএম


কবরস্থান থেকে নিখোঁজ মিজানের মরদেহ উদ্ধার, কী ঘটেছিল?
প্রতীকী ছবি

গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খাগাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মোল্লা (৪৮)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর এলাকার হারেজ মোল্লার ছেলে ও মুঠোফোন ব্যবসায়ী ছিলেন। আর গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদ মোল্লা। তিনি একই এলাকার বাসিন্দা ও হারেজের ব্যবসায়িক অংশীদার।

বিজ্ঞাপন

অভিযোগ তুলে মিজানুরের স্ত্রী জামিলা ইসলাম বলেন, গত ৮ নভেম্বর রাত ৯টার দিকে মিজানুরকে পাওনা টাকা দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে নেন তার ব্যবসায়িক অংশীদার জাহিদ। এরপর থেকেই মিজানুর নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত সব নম্বরও বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

এ বিষয়ে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গণমাধ্যমকে বলেন, গত ৮ নভেম্বর রাতে মোবাইলে কল করে মিজানুরকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নেন জাহিদ। এরপর থেকে মিজানুরের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ওই কবরস্থান থেকে মিজানুরের গলিত মরদেহটি উদ্ধার করা হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission