চাঁদপুরের ‘খুদে মেসি’ সোহান এবার বিকেএসপিতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০২:২৯ পিএম


চাঁদপুরের ‘খুদে মেসি’ সোহান এবার বিকেএসপিতে
চাঁদপুরের ‘খুদে মেসি’ সোহান এবার বিকেএসপিতে ।ছবি: সংগৃহীত

মাত্র ৬ বছর বয়সে ফুটবলে দক্ষতা দেখিয়ে আলোচনায় এসেছেন চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের তরুণ প্রতিভা সোহান। গ্রামের সকলে তাকে ‘খুদে মেসি’ হিসেবে পরিচিতি দিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ ফুটবল প্রতিভা যাচ্ছে দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। 

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহমুদা কুলসুম মনি।

বল পায়ের সঙ্গে রাখার ক্ষমতা, ড্রিবলিং, গতি—সব মিলিয়ে বয়সের তুলনায় আশ্চর্য দক্ষতা দেখিয়েছে সোহান। ফুটবলে নিয়ন্ত্রণ আর ছন্দের এই মিশেলই কয়েক মাস আগে তাকে আলোচনায় আনে। ভিডিও ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিস্ময়। অনেকে তাকে ডাকেন ‘মতলবের মেসি’।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সেই ভিডিও নজরে আসে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার। তিনি সোহানকে বিকেএসপিতে স্কলারশিপ দেওয়ার ঘোষণা দেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার সার্বিক সহযোগিতার দায়িত্ব নেন।

ছোট গ্রামের সরল ছেলে সোহান এখন যাত্রা শুরু করছে বড় স্বপ্নের পথে—দেশের সেরা প্রশিক্ষণ কেন্দ্রের দিকে। ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ—সবার ভালোবাসা আর সহযোগিতায় নতুন অধ্যায়ে পা দিচ্ছে এই ক্ষুদে ফুটবলার। 

বিজ্ঞাপন

sohan-2508081053

সোহানের বাবা সোহেল প্রধানিয়া আবেগ নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তিনি বলেন, মানুষের ভালোবাসা আর নেতাদের সহযোগিতা আমার ছেলেকে বিকেএসপির দরজায় এনে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, সোহান যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে।

মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামিম খান বলেন, সোহান আমাদের এলাকার রত্ন। সঠিক প্রশিক্ষণ পেলে সে অনেক দূর যাবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সোহানের প্রতিভা আমাদের সবাইকে বিস্মিত করেছে। বিকেএসপিতে ভর্তির সুযোগ আমাদের জেলার জন্য বড় অর্জন। তার পুরো যাত্রায় আমরা পাশে আছি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission