কয়েক মাসে ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৬:০৮ পিএম


কয়েক মাসে ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অতঃপর...
ফাইল ছবি

রংপুরের গঙ্গাচড়ায় এক মাদরাসায় শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।

বিজ্ঞাপন

আটক শিক্ষকের নাম সাজেদুল ইসলাম (২৮)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

স্থানীয়রা জানায়, ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে উত্তেজিত জনতা শিক্ষক সাজেদুলকে মাদরাসা থেকে আটক করে। পরে ৯৯৯-এ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির আরও প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষার্থীর দাদি বলেন, হুজুর (অভিযুক্ত শিক্ষক) মসজিদের ভেতর ঝাড় দিতে বলার নাম করে ডেকে নেন। তারপর সুকৌশলে খারাপ কাজ করেন। বিষয়টি জানাজানি হলে সবাই মিলে তাকে ধরেছি।

বিজ্ঞাপন

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ৯৯৯-এ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। আজ সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission