
মোংলায় বিরল প্রজাতির তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (৬ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. মুনতাসির ইবনে মহসীন এই তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কোস্ট গার্ড বাগেরহাট জেলার মোংলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে বিরল প্রজাতির ১টি তক্ষকসহ ১ পাচারকারীকে আটক করে। জব্দকৃত তক্ষক ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।
আরটিভি/এমএ




