
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকু।
এর আগে রোববার (৭ ডিসেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাকুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাকিব হাসান মিষ্টার ও সদস্য রাজু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ধাপেরহাট ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড সহ-সভাপতি রাকিব হাসান মিষ্টার ও সদস্য রাজু মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরটিভি/এফএ




