২২ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৮ এএম


২২ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলার তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে খেলতে গিয়ে গভীর একটি গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ২২ ঘণ্টা পার হলেও এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই সংকীর্ণ গর্তে আটকা পড়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমদিকে তানোরে প্রয়োজনীয় এক্সকাভেটর না পাওয়ায় উদ্ধারকাজে দেরি হয়। রাত ৮টার দিকে পাশের মোহনপুর থেকে দুটি ছোট এক্সকাভেটর এনে মাটি খনন শুরু করা হয়। পরে রাত পৌনে ২টার দিকে আরও একটি উচ্চক্ষমতাসম্পন্ন এক্সকাভেটর ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ দ্রুততর করে।

তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ জানান, প্রথমে উপজেলায় এক্কাভেটর না পাওয়া গেলেও মোহনপুর থেকে এনে মাটি সরানোর কাজ শুরু করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আর কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলেন, যদি প্রথম থেকেই বড় এক্সকাভেটর নিয়ে কাজ শুরু করা যেত, তবে দ্রুত শিশুটিকে উদ্ধার করা যেত।

তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাক জানান, পুলিশ ও সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করছে। উদ্ধার কাজে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক।

বিজ্ঞাপন

আরও পড়ুন

উদ্ধারকারীরা তৎপর থাকলেও শিশুটির প্রাণহানি এড়াতে সময়ক্ষেপণ বিহীন পদক্ষেপের প্রয়োজনীয়তা উঠেপড়ে পড়েছে। বর্তমানে সকলের নজর শিশুটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হওয়া।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission