ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৪০ পিএম


ময়মনসিংহে হেলে পড়েছে ৫তলা ভবন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গোলকিবাড়িতে ২০ তলা ভবনের বেজমেন্টে কাজ করার সময় হেলে পড়েছে পাশের ৫তলা ভবন; আতঙ্কে বাসা ছেড়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) রাতের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিন রাত সাড়ে ৯টার দিকে গিয়ে দেখা যায়, গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড ২০ তলা কাজীবাড়ি ভবন নির্মাণ কাজ করছে। পাইলিং করার সময় পাঁচ তলা ভবন হেলে পড়ে। ভবনের সামনের এবং পাশের অংশে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে ভাড়াটিয়া ও বাসার মালিক বাসা ছেড়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভবন হেলে পড়া ঠেকাতে ডেভলপার কোম্পানিকে সরিয়ে নেওয়া মাটি ভরাটের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

পাঁচ তলা ভবনের ভাড়াটিয়া শিলা রানী বলেন, ভবনটি হঠাৎ হেলে পড়ায় আতঙ্কে প্রশাসনের নির্দেশে আমরা বাসা ছেড়ে দিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। আবারও পরিস্থিতি স্বাভাবিক হলে আসব।

বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, বেশ কয়েক মাস ধরে ডেভলপার কোম্পানি অপরিকল্পিতভাবে কাজ করছে। যার যার কারণে আমাদের পাঁচতলা ভবনটি হেলে পড়ে। ভবনটির সামনে এবং পাশে ফাটল ধরে ফাঁকা হয়েছে। যে কোনো সময় পুরো ভবনটি হেলে পড়তে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কোতোয়ালি মডেল থানার এ এস আই লাল মিয়া বলেন, একটি বিশ তলা ভবনের পাইলিং কাজ করার কারণে পাশের ৫ তলা একটি ভবন হেলে পড়েছে। পরে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড প্রকৌশলী আবু সাঈদ বলেন, পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে হেলে পড়েছে। দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। তারপরেও প্রশাসনের নির্দেশে ভবনটি হেলে পড়া ঠেকাতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission